Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৮৫ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Touch Bangladesh News
জুলাই ৭, ২০২৬ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

দেশের বৈদেশিক মুদ্রার মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, দেশের মোট বা গ্রস বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮৪৭ দশমিক ৭৭ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, একই সময়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩৩ হাজার ১৯৯ দশমিক ৩৯ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৩৩ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, গ্রস রিজার্ভের পাশাপাশি বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ আন্তর্জাতিকভাবে অধিক গ্রহণযোগ্য সূচক হিসেবে বিবেচিত হয়। এটি দেশের প্রকৃত ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের আরও বাস্তবসম্মত চিত্র তুলে ধরে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।