Touch Bangladesh
ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  12. শিক্ষার আলোর প্রস্তাব
  13. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  14. সাম্প্রতিক বিশ্ব
  15. সারাবাংলার চিত্র
আলোচিত সপ্তাহের খবর

এপ্রিলের ১৮ দিনেই রেমিট্যান্স এলো ২৪ হাজার কোটি টাকা

প্রতিবেদক
Md. Saiful Islam Journalist
এপ্রিল ২০, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

চলতি এপ্রিলের প্রথম ১৮ দিনে দেশে ১৯৬ কোটি ৮১ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪ হাজার কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৯৩ লাখ ডলার।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি এপ্রিলের প্রথম ১৮ দিনে ১৯৬ কোটি ৮১ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৬৯ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৩২ কোটি ২১ লাখ ডলার। পাশাপাশি বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ১৪ কোটি ৭২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

এদিকে চলতি এপ্রিলের প্রথম ১৮ দিনে বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে ১৪৮ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। পাশাপাশি বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে ১ কোটি ২৫ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা।

অন্যদিকে এপ্রিলের ১৮ দিনে ৯টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও, একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ও ৫টি বিদেশি ব্যাংক রয়েছে। এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি।

এছাড়াও এপ্রিলের প্রথম ১৮ দিনে বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।