Touch Bangladesh
ঢাকাবুধবার , ১৯ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.২৪ বিলিয়ন ডলার

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ১৯, ২০২৬ ৮:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী, দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৪ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বর্তমানে ৩২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার।

মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের সর্বশেষ এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত কয়েক দিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ১৩ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ১১ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩২ দশমিক ৩০ বিলিয়ন ডলার।

এর আগে ১২ আগস্ট নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ০৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩২ দশমিক ২৬ বিলিয়ন ডলার। ৯ আগস্ট নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৬৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩২ দশমিক ০৪ বিলিয়ন ডলার।

এ ছাড়া ৪ আগস্ট বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৫৯ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার। তারও আগে ২ আগস্ট নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

অর্থাৎ, আগস্টের শুরু থেকে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ধারাবাহিক বৃদ্ধি দেখা যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হিসাবে, কয়েক সপ্তাহের ব্যবধানে রিজার্ভের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।