![]()
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার গণভোটের রায় কার্যকর এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে অনুষ্ঠিতব্য লংমার্চ সফল করার লক্ষ্যে কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লা জেলা লেবার পার্টির সমন্বয়কারী কাজী খোরশেদ আলমসহ কুমিল্লার ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ সফল করতে বিভিন্ন সাংগঠনিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন এবং সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়।
[কালেকশন: লেবার পার্টি মিডিয়া সেল, সম্পাদনা: টাচ বাংলাদেশ]
