Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

সফল হতে শুরুতেই অর্থের পেছনে না ছুটে দক্ষতা অর্জনের পরামর্শ আইনমন্ত্রীর

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ২৮, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

আইনজীবী হিসেবে সফল হতে হলে পেশার শুরুতেই অর্থের পেছনে না ছুটে পেশাগত দক্ষতা, সততা ও নৈতিকতা অর্জনে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৮ আগস্ট) রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) অডিটোরিয়ামে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষায় উত্তীর্ণ বিশ্ববিদ্যালয়টির আইন বিভাগের শিক্ষার্থীদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরামর্শ দেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, মেধা, সততা, নৈতিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের আদর্শ আইনজীবী হিসেবে গড়ে তুলতে হবে। দ্রুত অর্থবিত্ত অর্জনের আশায় দুর্নীতি কিংবা কোনো ধরনের শর্টকাটের আশ্রয় নেওয়া উচিত নয়।

তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট পরীক্ষা কঠোর ও স্বচ্ছ করার অন্যতম উদ্দেশ্য হলো মেধা ও যোগ্যতার ভিত্তিতে আইন পেশায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা। পরীক্ষায় উত্তীর্ণরা কারও দয়া বা অনুকম্পায় নয়, নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেই আইনজীবী হিসেবে সনদ অর্জন করেছেন।

আইনমন্ত্রী আরও বলেন, পেশার শুরুতে কাজ ও পারিশ্রমিক কম থাকলেও হতাশ হওয়া যাবে না। ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে হবে। অভিজ্ঞতা ও দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কাজের পরিধি এবং পারিশ্রমিকও বাড়বে।

তিনি বলেন, তাই পেশাজীবনের শুরুতেই অর্থের দিকে না তাকিয়ে নিজেকে দক্ষ, যোগ্য ও সৎ আইনজীবী হিসেবে গড়ে তোলাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পেশাগত দক্ষতা ও নৈতিকতা অর্জনের মাধ্যমেই একজন আইনজীবী দীর্ঘমেয়াদে সফলতা ও সম্মান অর্জন করতে পারেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।