Touch Bangladesh
ঢাকাসোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

সড়ক দুর্ঘটনায় ভিনিসিয়ুসের প্রেমিকার দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যু

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৯:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকা ও জনপ্রিয় ব্রাজিলিয়ান ইনফ্লুয়েন্সার-টিভি উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকার ব্যক্তিগত দেহরক্ষী রজারিও কামিলো রামোস ও তার স্ত্রী পাউলা রেজিনা রদার্তে কামিলো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ফনসেকা।

ব্রাজিলের ‘রোতা ভের্দে গোইয়াস’ চ্যানেলের প্রতিবেদন অনুযায়ী, গোইয়ানিয়া মেট্রোপলিটন অঞ্চলের গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকার একটি মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় মোটরবাইক চালাচ্ছিলেন রজারিও। ঘটনাস্থলে জরুরি বিভাগের চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হন রজারিওর স্ত্রী পাউলা। পরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। দমকলকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সফল হননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ভার্জিনিয়া ফনসেকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম এইমাত্র। আমি আগে কোনো কিছু পোস্ট করিনি, কারণ আমরা আগে তার পরিবারের সব সদস্যের খবরটি জানার অপেক্ষায় ছিলাম। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কিছুই করতে পারিনি, আমার হৃদয় ভেঙে গেছে।’

এই মর্মান্তিক ঘটনায় শোকাহত ফনসেকা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনা ঘিরে তার অনুসারী ও ভক্তদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।