Touch Bangladesh
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বাস দুর্ঘটনার লাইভ কাভার করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

লস অ্যাঞ্জেলেসে জোড়া দুর্ঘটনা, তদন্তে এনটিএসবি-এফএএ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের চ্যাটসওয়ার্থ এলাকায় একটি বাস দুর্ঘটনার লাইভ সম্প্রচার করতে গিয়ে সংবাদমাধ্যমের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে চ্যাটসওয়ার্থ এলাকার একটি বাণিজ্যিক ভবনের কাছে এ দুর্ঘটনা ঘটে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর কিছুক্ষণ আগে একই এলাকায় একটি যাত্রীবাহী বাস ও একটি এসইউভির মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। সেই দুর্ঘটনার দৃশ্য সরাসরি সম্প্রচার করছিল মার্কিন সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেসের (KNBC-TV) হেলিকপ্টারটি।

বাস দুর্ঘটনার দৃশ্য ধারণ ও লাইভ সম্প্রচারের সময় হঠাৎ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে অন্তত একজন মাটিতে থাকা ব্যক্তি হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। তারা যৌথভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পরিস্থিতি ও সম্ভাব্য কারণ খতিয়ে দেখছে।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ (এলএপিডি) ও ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি পুলিশের ছিল না। এটি সংবাদমাধ্যমের কাজে ব্যবহৃত হচ্ছিল।

একই এলাকায় অল্প সময়ের ব্যবধানে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় স্থানীয় প্রশাসন ও লস অ্যাঞ্জেলেসের মেয়র গভীর শোক প্রকাশ করেছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।