![]()
আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় ‘সবচেয়ে বড়’ গণকবরের সন্ধান, ৫৭২ জনের কঙ্কাল খুঁজে পেলেন শ্রমিকেরা
গত ফেব্রুয়ারিতে উত্তর শ্রীলঙ্কায় যখন একটি গণকবরের সন্ধান মেলে, সেটি কোনো পরিকল্পিত খননের ফল ছিল না। সেসময় জাফনা অঞ্চলের চেম্মানি এলাকায় একটি শ্মশান সম্প্রসারণের জন্য খননকাজ করছিলেন শ্রমিকেরা, তখন তারা সেখানে হঠাৎ মানবদেহের অবশিষ্টাংশ খুঁজে পেতে শুরু করেন। এরপর তা নিয়ে একটি তদন্ত শুরু হয়।
অগাস্টের মধ্যে প্রত্নতত্ত্ববিদরা সেখানে খননের তৃতীয় ধাপ সম্পন্ন করেন। এ সময় তারা শিশু ও নবজাতকসহ মোট ৫৭২ জন মানুষের কঙ্কালাবশেষ খুঁজে পান। সেখানে মৃতদের সঙ্গে তাদের জীবনের নানা ব্যবহার্য জিনিসও পাওয়া যায়, যেমন চুড়ি, একটি স্কুলব্যাগ, একটি দুধের বোতল।
“এটি শ্রীলঙ্কায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবরের স্থান বলে মনে করা হচ্ছে।”
এটি শ্রীলঙ্কায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবরের স্থান বলে মনে করা হচ্ছে। এই গণকবরের অস্তিত্ব নিয়ে আগে কিছু গুঞ্জন ছিল। দেশটিতে কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের সময় একজন তরুণীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া এক সেনাসদস্য এমন একটি গণকবরের কথা বলেছিলেন, যেখানে শত শত মরদেহ ছিল।
অধিকারকর্মী গোষ্ঠীগুলোর মতে, সেখানে নিখোঁজ হওয়া বেসামরিক লোকজনের মরদেহ থাকতে পারে।
⚠️ N:B / দৃষ্টি আকর্ষণ
এই সংবাদটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি-তে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জনস্বার্থে ও মানবাধিকার-সংক্রান্ত জনসচেতনতার উদ্দেশ্যে পুনঃপ্রকাশ করা হয়েছে। সংবাদের মূল সূত্র বিবিসি (BBC)। ঘটনাটি তদন্তাধীন এবং এখানে উল্লেখিত দাবি, অভিযোগ ও অনুমান সংশ্লিষ্ট পক্ষ ও অধিকারকর্মী গোষ্ঠীগুলোর নিজস্ব বক্তব্য — যা এখনো নিরপেক্ষভাবে প্রমাণিত হয়নি। এখানে উপস্থাপিত তথ্য, মন্তব্য বা দাবির জন্য TouchBangladesh কোনোভাবেই দায়ী নয়। পাঠকদের অনুরোধ — পূর্ণাঙ্গ ও যাচাইকৃত তথ্যের জন্য মূল সূত্র অনুসরণ করুন। কোনো আইনি অভিযোগ বা আপত্তি থাকলে তা সরাসরি মূল প্রকাশকের কাছে জানানোর জন্য অনুরোধ করা হলো।
