Touch Bangladesh
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, সমস্যা সমাধানে বিশেষ সেল গঠন

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত সমাধানে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রবাসীদের সমস্যা দ্রুত সমাধান ও হয়রানি কমাতে গঠন করা হয়েছে বিশেষ ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’।

মন্ত্রণালয়ের অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই সেলের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সরাসরি ই-মেইলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারবেন।

সেলে পাওয়া প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রবাসীদের পাঠানো আবেদন ও অভিযোগ দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে, যাতে নীতিনির্ধারণী পর্যায়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়।

অফিস আদেশে বলা হয়েছে, minister@probashi.gov.bd এবং inister.expat@gmail.com) ঠিকানায় পাওয়া অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।