![]()
মণিকতলায় সেন্ট্রাল ব্যাঙ্কের MSME ক্রেডিট আউটরিচ কর্মসূচি, ব্যবসায়ীদের ঋণ সহায়তায় বিশেষ উদ্যোগ
ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ীদের ঋণের সুযোগ সহজলভ্য করতে কলকাতার মণিকতলায় বিশেষ কর্মসূচির আয়োজন করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
বাইজিদ মণ্ডল, কলকাতা প্রতিনিধি
ক্ষু
দ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগী এবং ব্যবসায়ীদের আর্থিক সহায়তা ও ঋণের সুযোগ সহজলভ্য করতে শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, কলকাতার মণিকতলায় MSME Credit Outreach Programme-এর আয়োজন করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কর্মসূচির মূল বিষয়
📌 মণিকতলায় MSME Credit Outreach Programme-এর আয়োজন।
📌 ব্যবসায়ীদের হাতে ঋণের অনুমোদনপত্র ও ঋণ সহায়তা তুলে দেওয়া হয়।
📌 বিভিন্ন MSME ঋণ প্রকল্প, সহজ ঋণ প্রক্রিয়া ও দ্রুত অনুমোদন সম্পর্কে জানানো হয়।
ব্যাঙ্কের কলকাতা নর্থ রিজিওনাল অফিসের উদ্যোগ
ব্যাঙ্কের কলকাতা নর্থ রিজিওনাল অফিসের উদ্যোগে মণিকতলা মেন রোডের রাধে কৃষ্ণ ব্যাঙ্কোয়েট হলে সকাল ১০টা থেকে কর্মসূচি শুরু হয়। অনুষ্ঠানের সূচনায় ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা স্যার সোহারাবজি পোচকাওয়ালার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। এরপর ব্যবসায়ীদের হাতে ঋণের অনুমোদনপত্র ও ঋণ সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাঙ্কের জোনাল হেড রাজকিশোর সিং, রিজিওনাল হেড পঙ্কজ কুমার, ডিআইসি কলকাতার জেনারেল ম্যানেজার রথীন বিশ্বাস এবং মণিকতলা বাজার ব্যবসায় সমিতির সভাপতি বিজয় কুমার শ।
বিভিন্ন ঋণ প্রকল্প সম্পর্কে অবহিতকরণ
কর্মসূচিতে সেন্ট বিজনেস, সেন্ট কন্ট্রাক্টর, সেন্ট ইঞ্জিনিয়ারিং, সেন্ট হোটেল, সেন্ট GST-সহ বিভিন্ন MSME ঋণ প্রকল্পের সুবিধা সম্পর্কে ব্যবসায়ীদের অবহিত করা হয়। পাশাপাশি সহজ ঋণ প্রক্রিয়া, কম প্রসেসিং চার্জ এবং দ্রুত ঋণ অনুমোদনের বিষয়েও আলোচনা করা হয়।
ব্যবসার সম্প্রসারণ, নতুন উদ্যোগ গড়ে তোলা এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির পাশাপাশি MSME ক্ষেত্রকে আরও শক্তিশালী করে তুলতেই সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ উদ্যোগ।
টাচ প্রোভাইডার
