Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

স্পেনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৫০

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২৮, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

স্পেনে দুটি উচ্চগতির ট্রেনের ভয়াবহ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৫০ জনে দাঁড়িয়েছে। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় আরও অন্তত ১৭৯ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির স্থানীয় ও আঞ্চলিক প্রশাসন।

স্থানীয় সময় বুধবার (২৮ অক্টোবর) সকাল ৮টা ৫৪ মিনিটে স্পেনের তোলোদো প্রদেশের মোরা, ওরগাজ এবং উরদা গ্রামের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাদ্রিদ থেকে আন্দালুসিয়াগামী উচ্চগতির রেললাইনে রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘রেনফে’-এর একটি এভিই ট্রেন সামনে থাকা বেসরকারি সংস্থা ‘ইরিও’-এর একটি ট্রেনের পেছনের অংশে সজোড়ে ধাক্কা দেয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইরিও ট্রেনটি লাইনে থেমে বা অত্যন্ত ধীরগতিতে চলছিল। দুর্ঘটনার তীব্রতায় ইরিও ট্রেনের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাহাড়ের ঢাল বেয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনাকবলিত রেনফে ট্রেনে ৩৯৭ জন এবং ইরিও ট্রেনে ১৪৭ জন যাত্রী ছিলেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট, ১৬টি অ্যাম্বুলেন্স এবং ৩টি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়। কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের রাজ্য সরকার তাত্ক্ষণিকভাবে জরুরি আপদকালীন পরিকল্পনা সক্রিয় করেছে। বিশাল উদ্ধার তৎপরতার কারণে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যকার সমস্ত দ্রুতগতির ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।

ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় তিনি স্তম্ভিত ও মর্মাহত। তিনি পরিবহন মন্ত্রী এবং স্থানীয় প্রাদেশিক প্রধানদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান। প্রধানমন্ত্রী নিহতদের স্বজন এবং আহতদের প্রতি গভীর সমবেদনা, ভালোবাসা ও পূর্ণ সংহতি জ্ঞাপন করেছেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।