![]()
ঢাকার ধামরাইয়ের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) টানা সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের উন্নয়নকাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে সমিতির ধামরাই জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাড়াড়িয়া (একমি) ৩৩ কেভি লাইন ও ধামরাই উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
এলাকাগুলোর মধ্যে রয়েছে ছোট চন্দ্রাইল, বড়চন্দ্রাইল, খাত্রা, ছয়বাড়ীয়া, বাড়ীগাঁও, বাশাইল, কুল্লা, জলসীন, তালতলা, ইসলামপুর, কুমড়াইল, হাসপাতাল রোড, নতুন দক্ষিণপাড়া, থানা কমপ্লেক্স, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আমিন মডেল টাউন, বরাতনগর, বরাত সেন্টার, ধানসিঁড়ি আবাসিক এলাকা ও ঢুলিভিটা।
ধামরাই জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার লিপিয়া খাতুন জানান, ৩৩ কেভি লাইনের তার উন্নীতকরণ ও জরুরি রক্ষণাবেক্ষণকাজের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্য রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
