Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অভিভাবক ও সুন্নী সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরে

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ২৮, ২০২৬ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

যশোরের অভয়নগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অভিভাবক ও সুন্নী সমাবেশ ২০২৬’। আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৯টায় রাজবাড়ী (রেলগেট চৌরাস্তা), অভয়নগর, যশোরের আত-তাকওয়া ইসলামীয়া মাদরাসা মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী, ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক হুইপ, জাতীয় সংসদের সাবেক সদস্য ও সাবেক দুইবারের সংসদ সদস্য এম নাজিমউদ্দীন আল-আজাদ।

প্রধান আলোচক হিসেবে থাকবেন ড. আবদুল্লাহ বিন আব্দুর রহীম। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনাব রবিউল হোসেন (রবি), সাবেক মেয়র, নওয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর।

এ ছাড়া বিশেষ আলোচক হিসেবে থাকবেন মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন অধ্যাপক ড. মো. শামসুজ্জামান, মাওলানা আবদুল ওয়াদুদ, অধ্যাপক আকবর হুসাইন, জনাব ইয়াসির আরাফাত, জনাব মাহবুব হোসেন হাজারী, শেখ কামরুজ্জামান ও জনাব আনিসুর রহমান।

সমাবেশে সভাপতিত্ব করবেন শেখ জিন্নুর রহমান, সভাপতি, আত-তাকওয়া ইসলামীয়া মাদরাসা। আয়োজকরা জানিয়েছেন, ধর্মীয় আলোচনা ও অভিভাবকদের অংশগ্রহণে সমাবেশটি অনুষ্ঠিত হবে।

আয়োজনে: আত-তাকওয়া ইসলামীয়া মাদরাসা, রাজবাড়ী (রেলগেট চৌরাস্তা), অভয়নগর, যশোর।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।