Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

রানীখং ধর্মপল্লীর চুরি হওয়া ঘণ্টা উদ্ধার

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৩০, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

নেত্রকোনার দুর্গাপুরে শতবর্ষী রানীখং সাধু যোসেফের খ্রিস্টীয় ধর্মপল্লী থেকে চুরি হওয়া প্রায় ৪০ কেজি ওজনের ঘণ্টাটি দুই দিন পর উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশের একটি ডোবা থেকে ঘণ্টাটি উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের রানীখং ধর্মপল্লী থেকে ঘণ্টাটি চুরি হয়।
ধর্মপল্লী কর্তৃপক্ষ জানায়, বুধবার রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর কোনো এক সময় ঘণ্টাটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে নিয়মিত প্রার্থনার সময় ঘণ্টা বাজাতে গিয়ে সেটি না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন তাঁরা। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।
ধর্মপল্লীর ম্যানেজার পলিনুস রুরাম জানান, চুরি হওয়া ঘণ্টাটির ওজন প্রায় ৪০ কেজি। এর বাজারমূল্য এক লাখ টাকার বেশি।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, চুরির খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মামলা গ্রহণ করে। পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর ঘণ্টাটি উদ্ধারে পুলিশের তৎপরতা বাড়ানো হয়।
তিনি বলেন, ধর্মপল্লী থেকে প্রায় আধা কিলোমিটার দূরে একটি ডোবার পাশে ঘণ্টাটি ফেলে রেখে যায় চোর চক্র। সেখান থেকেই সেটি উদ্ধার করা হয়েছে। তবে ঘণ্টাটি উদ্ধার হলেও চুরির সঙ্গে জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওসি আরও জানান, ঘণ্টা চুরির ঘটনার পর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল দ্রুত সেটি উদ্ধারের বিষয়ে তাগিদ দেন। পাশাপাশি ধর্মপল্লীর নিরাপত্তা জোরদার করতে আশপাশের কয়েকটি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থাও করেছেন তিনি।
ঘণ্টাটি উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে ধর্মপল্লী কর্তৃপক্ষের মধ্যে। তবে ঐতিহ্যবাহী এই ধর্মীয় প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।