Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে আমির খসরুর বৈঠক

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৩০, ২০২৬ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে দেশটির অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারত্ব আরও সম্প্রসারণ এবং বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে দেশটির অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা এবং সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও দৃঢ় অর্থনৈতিক সম্পর্কের কথা তুলে ধরা হয়। পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তারা।

আলোচনায় বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পাশাপাশি বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এ সময় রপ্তানি বহুমুখীকরণ এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে দেশটির অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি ছাড়াও দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী। বর্তমানে জাপানের অর্থায়নে বাংলাদেশে ৮০টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (মেট্রোরেল), যমুনা রেলসেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প।

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন এবং অর্থনৈতিক অগ্রগতিতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।