Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৩০ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মির্জাপুরে খাদে পড়ল ৩০০ বস্তা ইউরিয়া সার, ক্ষতি সাড়ে ৪ লাখ টাকা

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ৩০, ২০২৬ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে তিনশ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে ট্রাকে থাকা সব সার পানিতে গলে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ডিলার।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাওড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকায় মির্জাপুর-কামারপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
ডিলার আমজাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাতে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফ্যাক্টরি থেকে তাঁর প্রতিষ্ঠান মেসার্স আমজাদ অ্যান্ড সন্সের জন্য ৩০০ বস্তা ইউরিয়া সার নিয়ে একটি ট্রাক মির্জাপুরের উদ্দেশে রওনা দেয়।
শুক্রবার সকালে ট্রাকটি কামারপাড়া বাজারের একটি দোকানে সার পৌঁছে দিতে যাচ্ছিল। পথে ভাওড়া ইউনিয়নের সরকারপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশের একটি খাদে পড়ে যায়।
আমজাদ হোসেন বলেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাক থেকে সার উদ্ধারের চেষ্টা করা হয়। তবে পানিতে তলিয়ে যাওয়ায় সব সার গলে নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় তাঁর প্রায় সাড়ে চার লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
দুর্ঘটনায় ট্রাকের ক্ষয়ক্ষতি কিংবা চালকের হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।