Touch Bangladesh
ঢাকাশনিবার , ৩১ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

গঠন করবোই সরকার – এই শপথ নিলাম : বাংলাদেশ কংগ্রেস

প্রতিবেদক
Touch Bangladesh News
অক্টোবর ৩১, ২০২৬ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

সরকার গঠনের লক্ষ্যে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা নিচ্ছে বাংলাদেশ কংগ্রেস। পাঁচ লাখ সদস্য সংগ্রহ, ১০ লাখ লিফলেট বিতরণ ও তৃণমূল পর্যায়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

নিউজ প্রোভাইডার

আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠনে সক্ষমতা অর্জনের লক্ষ্যে মহাপরিকল্পনা গ্রহণসহ সাংগঠনিক, আর্থিক ও রাজনৈতিক কার্যক্রম সম্প্রসারণে ১০ দফা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ কংগ্রেস। পরিকল্পনার মধ্যে রয়েছে পাঁচ লাখ সদস্য সংগ্রহ, ১০ লাখ লিফলেট বিতরণ, দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কমিটি গঠন এবং রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ জনবল তৈরি।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর বিজয়নগরে হোটেল ফার্সের সপ্তম তলায় বাংলাদেশ কংগ্রেসের ন্যাশনাল সিনেট, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ যৌথ সভায় এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হেসেন সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন এবং সঞ্চালনা করেন মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

সভায় আগামী ১০ বছরের মধ্যে সরকার গঠনের সক্ষমতা অর্জনের লক্ষ্যে দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ এবং রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ ও যোগ্য জনবল তৈরির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দলের আর্থিক ভিত্তি সুদৃঢ় করা, সাংগঠনিক কাঠামো সম্প্রসারণ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের পরিকল্পনা গ্রহণ করা হয়।

সভায় গৃহীত ১০ দফা নীতিগত সিদ্ধান্তের মধ্যে রয়েছে—বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক অনুদান সংগ্রহের উদ্যোগ নেওয়া এবং দলের সর্বস্তরের সদস্যদের মাসিক অনুদান নিয়মিত আদায়সহ দেশে-বিদেশে দাতা ও শুভাকাঙ্ক্ষী তৈরি করা।

এ ছাড়া সরকার গঠনে সক্ষমতা অর্জনে ১০ বছর মেয়াদি মহাপরিকল্পনা গ্রহণ ও বিভিন্ন মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ জনবল তৈরি; ছাত্র কংগ্রেস ও যুব কংগ্রেসসহ দলের সব অঙ্গসংগঠন ও গবেষণা উইং সক্রিয় এবং শক্তিশালী করা; ১০ লাখ লিফলেট বিতরণ ও পাঁচ লাখ সদস্য সংগ্রহ; প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে কমিটি গঠন; দলের নিজস্ব পরিবহন ক্রয় এবং নতুন ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুক পেজ চালু ও পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

পাশাপাশি কেন্দ্রীয় কার্যালয়ের পরিসর বৃদ্ধি এবং প্রতিটি জেলা ও উপজেলায় দলীয় কার্যালয় স্থাপন, বৈদেশিক সম্পর্ক জোরদার এবং সার্বক্ষণিক দায়িত্ব পালনে সক্ষম নেতাকর্মীর সংখ্যা বাড়ানোর বিষয়েও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও মো. আবদুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ ও মো. তাহের উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার রিপন এবং দপ্তর সম্পাদক মো. তুষার রহমান।

এ সময় আরও বক্তব্য দেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান বাবলু, কৃষি, খাদ্য ও সমবায় সম্পাদক মো. তেফায়েল আহমেদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোহাম্মদ আবু জাফর, শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিলন কুমার ভঞ্জ, স্বাস্থ্য ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক ডা. শফিকুর রহমান, যোগাযোগবিষয়ক সম্পাদক মো. আজিজুল হক সুমন, শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক খোকন খন্দকার বাবু, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট আবদুর রউফ, বন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদবিষয়ক সম্পাদক আবু সায়েম মোহাম্মদ সা’আদাত-উল করীম, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মুঈদ হোসেন খান আরিফ, সমাজসেবা ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাইনুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ ও নিরাপত্তাবিষয়ক সম্পাদক মো. শাহজাহান।

সভায় পবিত্র কোরআন তেলাওয়াত ও সংগীত পরিবেশন করেন সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. হাসান শেঠ। গীতা পাঠ ও বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেবদাস সরকার।

সভায় উপস্থিত ছিলেন গৃহায়ণ, জ্বালানি ও নগর উন্নয়নবিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী মাহিব, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক সোহেল হায়দার, যুক্ত সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) সেলিম রেজা বাচ্চু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মো. নয়ন মন্ডল, (রংপুর বিভাগ) প্রভাষক মো. দেলাব্বার হোসেন, (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ ইসমাইল হোসেন, (সিলেট বিভাগ) অ্যাডভোকেট বদরুল আলম এবং (বরিশাল বিভাগ) মো. শাহাদাত হোসেন।

এ ছাড়া যুগ্ম দপ্তর সম্পাদক মো. আবদুল মান্নান, যুগ্ম তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. রেদোয়ান হোসেন, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার কে মোর্শেদ, যুগ্ম শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক নুরুল আমিন শাহীন, যুগ্ম যোগাযোগবিষয়ক সম্পাদক মো. মনির হোসেন, যুগ্ম শ্রম ও কর্মসংস্থানবিষয়ক সম্পাদক মো. সিদ্দিক মিয়া, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. কাজল ইসলাম, ধর্ম ও উপজাতিবিষয়ক সম্পাদক এইচ এম গোলাম কিবরিয়া রাকিব, যুগ্ম যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক মো. সালমান খান, যুগ্ম নারী ও শিশুবিষয়ক সম্পাদক সৈয়দা আফসারুন নাহার এবং নির্বাহী সদস্য মো. আল আমিন ব্যাপারী ও মো. আক্তারুজ্জামান আয়াতুল্লাহসহ ন্যাশনাল সিনেট, উপদেষ্টা পরিষদ ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভাটি আয়োজনের উদ্যোগ নেন বাংলাদেশ কংগ্রেসের নির্বাহী সদস্য সেলিম আহমেদ সুমন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।