Touch Bangladesh
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মিরপুরে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, আহত চালক!

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১, ২০২৬ ৯:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে লাগা আগুন নেভাতে গিয়ে হামলার শিকার হয়েছে ফায়ার সার্ভিসের একটি গাড়ি। এ সময় ইটপাটকেলের আঘাতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড ও দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। ভাঙা কাচের আঘাতে আহত হয়েছেন গাড়ির চালক।

রোববার (১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ইউনিট দুটি সেখানে পৌঁছানোর পর অবস্থানরত আন্দোলনকারীরা অতর্কিতভাবে হামলা চালান।

তিনি জানান, ফায়ার সার্ভিসের বহরের সামনে থাকা প্রথম গাড়িটিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়। এতে গাড়িটির সামনের উইন্ডশিল্ড এবং দুই পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। এ সময় চালকের হাতে ভাঙা কাচ ঢুকে কেটে যায়। এতে তিনি আহত হন এবং রক্তপাত শুরু হয়।

এর আগে, ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর-১০, ১১ ও ১২ নম্বর এলাকায় বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা।

শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে দুপুরের দিকে ওই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যেই আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনা ঘটে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।