Touch Bangladesh
ঢাকারবিবার , ১ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মিরপুরের শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগ-ছাত্রলীগ, অভিযোগ রাশেদ খাঁনের

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১, ২০২৬ ১০:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

রোববার (১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গার্মেন্টসকর্মী পরিচয়ে আন্দোলনে অংশ নিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, মিরপুরে কথিত শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, আন্দোলনকে কেন্দ্র করে আগে থেকেই উসকানি দিয়ে আসছিল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তাঁর দাবি, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশ বক্স ভাঙচুরের ঘটনায় শ্রমিক পরিচয়ে অংশ নেওয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত।

নিজের পোস্টের সঙ্গে এনসিপি নেতা সারজিস আলমের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশটও যুক্ত করেন রাশেদ খাঁন।

তিনি লেখেন, বর্তমান বিরোধী দল ও ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির মধ্যে কীভাবে সমন্বয় তৈরি হয়েছে, সারজিস আলমের ফেসবুক পোস্ট তার একটি উদাহরণ। জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকে দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

তবে রাশেদ খাঁনের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর পোস্টে উত্থাপিত অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।