![]()
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কিনবে সরকার। সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়াতে সরকারি-বেসরকারি খাতকে একযোগে কাজ করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সৌরবিদ্যুতের প্রসারে কর ও শুল্ক সুবিধা দেওয়ার কথাও তুলে ধরেছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সৌরবিদ্যুতের প্রসার ও ব্যবহার ত্বরান্বিত করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উল্লেখ্য, বাসাবাড়িতে উৎপাদিত সৌরবিদ্যুৎ সরকার নির্ধারিত দরে কিনলে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনে সাধারণ মানুষকে উৎসাহিত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এ উদ্যোগের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় সৌরশক্তির অবদান বাড়ানোর লক্ষ্য রয়েছে।
