![]()
নৈতিক সমাজ বিনির্মাণে শিল্প-সংস্কৃতির ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ১০ নভেম্বর
নিউজ প্রোভাইডার
নৈতিক সমাজ বিনির্মাণ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিল্প-সংস্কৃতির ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশন। আগামী ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সোনার বাংলা প্রাইড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হবে। এতে বিশেষ সম্মাননা পাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ ইসমাইল হোসেন জনি।
আয়োজক সূত্রে জানা গেছে, সমাজে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শিল্প-সংস্কৃতির ভূমিকা তুলে ধরাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সোনার বাংলা সাংস্কৃতিক ফাউন্ডেশনের সভাপতি শেখ মো. শাহ কামাল (শ্যামল)। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন মো. জসিম উদ্দিন।
অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা। সহযোগিতায় রয়েছে স্কাই টাচ হোমস অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড ও সিআইসি।
আয়োজকরা আশা করছেন, এ আয়োজনের মধ্য দিয়ে সমাজে মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও ইতিবাচক সাংস্কৃতিক চর্চার প্রসারে নতুন অনুপ্রেরণা তৈরি হবে।
