Touch Bangladesh
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৭, ২০২৬ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা প্রশাসনের উদ্যোগেও দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া চৌরাস্তায় উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টি. এস. আইয়ুব।

সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, আনিসুর রহমান, খন্দকার মেহেদী হাসান, হাবিবুর রহমান, যুবদল নেতা হিরু আহমেদ, সেলিম রেজা ও ছাত্রদল নেতা পারভেজ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাঘারপাড়া চৌরাস্তা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা ও পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অন্যদিকে, সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার।

সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান মিশু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরুপ জ্যোতি ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান ও শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।