Touch Bangladesh
ঢাকাশনিবার , ৭ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অল্পের জন্য প্রাণে রক্ষা! লামা-চকরিয়া সড়কে খাদে কাভার্ডভ্যান

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ৭, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

Loading

পশ্চিম লাইনঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, অক্ষত চালক; ঝুঁকিপূর্ণ সড়ক নিয়ে স্থানীয়দের উদ্বেগ

মোহাম্মদ করিম, মফস্বল সম্পাদক

একটু এদিক-সেদিক হলেই ঘটে যেতে পারত বড় ধরনের প্রাণহানি। মুহূর্তের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গেল একটি কাভার্ডভ্যান। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে দেখেন, খাদে পড়ে রয়েছে গাড়িটি। তবে সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন চালক লিয়াকত আলী।

শনিবার (৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে বান্দরবানের লামা-চকরিয়া সড়কের পশ্চিম লাইনঝিরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-২০-৩৭০০।

চালক লিয়াকত আলী জানান, ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। তবে আল্লাহর রহমতে তিনি অক্ষত রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে কাভার্ডভ্যানটিকে খাদে পড়ে থাকতে দেখে চালককে উদ্ধার করেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) গোবিন্দ চন্দ্র দাশ বলেন, লামা ট্রাফিক পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঝুঁকিপূর্ণ লামা-চকরিয়া সড়ক, বাড়ছে উদ্বেগ

এ দুর্ঘটনা আবারও সামনে নিয়ে এসেছে লামা-চকরিয়া সড়কের নিরাপত্তাঝুঁকির বিষয়টি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির বিভিন্ন আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ বাঁকে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। বিশেষ করে অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা, ঝুঁকিপূর্ণ বাঁক এবং প্রয়োজনীয় সতর্কতামূলক সড়কচিহ্নের অভাব যান চলাচলে বাড়তি ঝুঁকি তৈরি করছে বলে তাঁদের আশঙ্কা।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা ঘটার পর সাময়িক ব্যবস্থা গ্রহণের পরিবর্তে সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী বিপজ্জনক বাঁক প্রশস্ত ও সরলীকরণ, সড়কের পাশে নিরাপত্তাবেষ্টনী স্থাপন, সতর্কতামূলক সাইনবোর্ড এবং গতিসীমা নির্দেশক চিহ্ন বসানো জরুরি।

তাঁদের মতে, একটি দুর্ঘটনা কেবল একটি যানবাহনের ক্ষয়ক্ষতির ঘটনা নয়; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, পরিবারের নিরাপত্তা এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচলের প্রশ্ন। তাই বড় ধরনের প্রাণহানি ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
দুর্ঘটনায় চালক অক্ষত থাকলেও কাভার্ডভ্যানটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পশ্চিম লাইনঝিরির এ দুর্ঘটনা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তাকে আবারও সামনে এনেছে

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।