![]()
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও শ্যাডো এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিস্ফোরণে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় পরপর ককটেল বিস্ফোরণের ঘটনায় শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ঘটনার বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
