Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আইনগত নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১০, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

Loading

নিউজ প্রোভাইডার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশব্যাপী ছাত্রধর্মঘটকে ঘিরে আইনগত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড়ে উপজেলা ছাত্রলীগের ব্যানারে নেতা-কর্মীরা জড়ো হন। তাদের অনেকের হাতে লগি-বৈঠা ছিল। একপর্যায়ে তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন।

পরে বিক্ষোভকারীরা লগি-বৈঠা হাতে মিছিল বের করলে পুলিশ তাদের গতিরোধের চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। এ সময় বিক্ষুব্ধদের একটি অংশ পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর বিক্ষোভকারীদের একটি অংশ টুঙ্গিপাড়া মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঠানো হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।

এদিকে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে সোমবার (৯ নভেম্বর) রাতেও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে উত্তেজনা ও সহিংসতার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের পাশাপাশি সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।

অভিযোগ রয়েছে, আইনগত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়াল, পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটান। এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একই রাতে শহরের বেদগ্রাম এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন কার্যক্রম আইনগত নিষিদ্ধ আওয়ামী লীগ ও আইনগত নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। জেলার কোটালীপাড়া উপজেলাতেও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, সোমবার রাতের সহিংসতার ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপারের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার জেলার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তবে ছাত্রধর্মঘটকে কেন্দ্র করে একের পর এক বিক্ষোভ, অবরোধ ও সহিংসতার অভিযোগের পর জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ও তৎপরতা জোরদার করা হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।