Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

হাসিবের সঙ্গে রিসোর্টে থাকা তরুণী তার স্ত্রী, জানাল কর্তৃপক্ষ

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১০, ২০২৬ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার ঘটনায় তার সঙ্গে থাকা তরুণীকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে। ওই তরুণী হাসিবের স্ত্রী বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র।

রিসোর্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর বালিশিরা রিসোর্টে অতিথি হিসেবে ওঠেন হাসিব আল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) তার রিসোর্ট ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই মঙ্গলবার সকালে তার ওপর হামলার ঘটনা ঘটে।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিব একজন নারীকে নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রিসোর্টে অবস্থান করছিলেন। হামলার ঘটনার পর আত্মরক্ষার জন্য তিনি আত্মগোপনে চলে গেছেন বলে জানান ব্যবস্থাপক।

এদিকে, হাসিবের সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী—বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ছাত্রশক্তির সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকী আবু লালা।

ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য জানার অপেক্ষা রয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।

 

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।