Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ভারতে রানওয়ে থেকে ছিটকে পড়ল প্রশিক্ষণ বিমান, অক্ষত নারী পাইলট

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১২, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ
Link Copied!

Loading

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রের সোলাপুর বিমানবন্দরে উড্ডয়নের প্রস্তুতির সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে একটি প্রশিক্ষণ বিমান। তবে এ ঘটনায় বিমানে থাকা নারী প্রশিক্ষণার্থী পাইলট অক্ষত রয়েছেন। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সোলাপুরের হোদগি রোডে অবস্থিত বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উড্ডয়নের প্রস্তুতিকালে বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে থেকে ছিটকে যায়। তবে বিমানটি আকাশে ওড়ার আগেই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত বিমানবন্দরে পৌঁছায় ফায়ার সার্ভিস ও জরুরি উদ্ধারকারী দল। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। পাশাপাশি সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিমানবন্দরে জরুরি সাড়াদানকারী দল মোতায়েন করা হয়।

জানা গেছে, ফ্লাইট প্রশিক্ষণের অংশ হিসেবে ওই নারী প্রশিক্ষণার্থী বিমানটি পরিচালনা করছিলেন। দুর্ঘটনার পর তিনি নিরাপদে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে, দুর্ঘটনায় বিমানটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে, সেটিও স্পষ্ট নয়। সম্ভাব্য যান্ত্রিক ত্রুটি কিংবা পরিচালনাগত সমস্যাসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় সোলাপুর বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যেতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।