Touch Bangladesh
ঢাকাশনিবার , ১৪ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে লেবার পার্টির আলোচনা সভা ১৭ নভেম্বর

প্রতিবেদক
Touch Bangladesh News
নভেম্বর ১৪, ২০২৬ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর। আগামী ১৭ নভেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় রাজধানীর টোপখানা রোডে শহীদ আতাউল-নাঈম মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, নাজমুল ইসলাম তালুকদার, খন্দকার মিরাজুল ইসলাম ও হেলাল উদ্দিন চৌধুরী।

সভায় সভাপতিত্ব করবেন লেবার পার্টি ঢাকা মহানগরের আহ্বায়ক এস এম ইউসুফ আলী। অনুষ্ঠান পরিচালনা করবেন ঢাকা মহানগরের সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম।

আয়োজকরা জানান, মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন, শোষণ-বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম এবং জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে সভায় আলোচনা করা হবে।

স্থান: শহীদ আতাউল-নাঈম মিলনায়তন, ২৭/৮ টোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা।

আয়োজনে: বাংলাদেশ লেবার পার্টি, ঢাকা মহানগর।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।