![]()
আগামী শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ লেবার পার্টির মাসিক নিয়মিত সাংগঠনিক সভা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল ৪টায় রাজধানীর ২৭/৮এ, তোপখানা রোডে শহীদ আওয়াল-নাঈম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে বলে দলীয় প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে আয়োজিত এ সভায় দলের সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ‘ধর্ম-কর্ম-সাম্যবাদ’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ লেবার পার্টি তাদের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।
