Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ৩১ জুলাই ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

ভারত বনাম ব্রাজিল ফুটবল ম্যাচ ৩ অক্টোবর কলকাতায়! সল্টলেকে নামছেন ভিনিসিয়ুসরা

প্রতিবেদক
Methon Mankhin
জুলাই ৩১, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ
Link Copied!

Loading

কলকাতায় বসতে চলেছে ফুটবলের মহাযজ্ঞ। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার যুবভারতী ক্রীড়াঙ্গনে (সল্টলেক স্টেডিয়াম) খেলতে আসছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ফুটবল দল। আগামী ৩ অক্টোবর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ভিনিসিয়ুস-নেইমারদের উত্তরসূরিরা।

ফিফা আন্তর্জাতিক উইন্ডো চলাকালীন আয়োজিত হতে যাওয়া এই ঐতিহাসিক ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। ‘মোহনবাগান দিবস’-এর অনুষ্ঠানে রাজ্য ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান ও ফেডারেশন সভাপতি যৌথভাবে এই সিদ্ধান্তের কথা জানান।

সেপ্টেম্বরের মিশন শেষে ভারতে ব্রাজিল

ফিফা উইন্ডোতে ব্রাজিল দল মোট ৩টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সূচি অনুযায়ী, অস্ট্রেলিয়া সফরে গিয়ে ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে ক্যাঙ্গারু বাহিনীর বিরুদ্ধে মাঠে নামবে তারা। এরপরই সেপ্টেম্বরের সফর শেষ করে সরাসরি কলকাতায় এসে পৌঁছাবে সেলেসাওরা।

৫০ বছর পর নতুন ইতিহাস

কিংবদন্তি পেলের স্মৃতির পর কলকাতা শহরের বুকে ব্রাজিল ফুটবল দলের এই পদার্পণকে বলা হচ্ছে শতাব্দীর সেরা মুহূর্তগুলোর একটি। প্রায় ৫০ বছর আগে কিংবদন্তি ফুটবল সম্রাট পেলে নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতায় প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন। পরবর্তীতে তিনি আরও দু’বার তিলোত্তমায় এলেও, ব্রাজিলের মূল জাতীয় দল কখনো ভারতের মাটিতে খেলার সুযোগ পায়নি। এবার সেই অপেক্ষার অবসান ঘটছে।

দুর্গাপূজার সেরা উপহার

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার মুখেই এই জমকালো আয়োজনে উচ্ছ্বসিত পুরো কলকাতার ফুটবলপ্রেমীরা। আন্তর্জাতিক ফুটবলে ভারতের জন্য এটি যেমন বড় এক পরীক্ষা ও অভিজ্ঞতার সুযোগ, তেমনি এ দেশের ক্রীড়ামোদী মানুষের জন্য তা এক দুর্লভ আনন্দ মুহূর্ত হয়ে থাকবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।