Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বেরোবিতে আবু সাঈদ হত্যা: তিন শিক্ষকসহ ১১ জন স্থায়ী বহিষ্কার

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রংপুর — বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয়টির তিন শিক্ষকসহ মোট ১১ জন কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহিষ্কৃতদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে।

এর আগে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের ১২৩তম সভায় টানা চার ঘণ্টা বৈঠকের পর সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পাওয়ার পরই সিন্ডিকেট এই প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেছে।

বহিষ্কৃতদের মধ্যে তিনজন শিক্ষক ও আটজন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষকরা হলেন:

  • মশিউর রহমান — সাবেক সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ

  • আসাদুজ্জামান মণ্ডল (আসাদ) — সহযোগী অধ্যাপক, লোকপ্রশাসন বিভাগ

  • মো. শরিফুল ইসলাম — সাবেক প্রক্টর ও সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ

বহিষ্কৃত কর্মকর্তা ও কর্মচারীরা হলেন: সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল, সহকারী রেজিস্ট্রার হাফিজুর রহমান তুফান, সেকশন অফিসার মনিরুজ্জামান পলাশ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মাহবুবার রহমান বাবু, এমএলএসএস মোহাম্মদ নুরুন্নবী মণ্ডল, নিরাপত্তাকর্মী নুর আলম মিয়া, এমএলএসএস এ কে এম আমির হোসেন এবং প্রক্টর দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ। তার এই মৃত্যু পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়া সরকার পতনের গণঅভ্যুত্থানে বড় ভূমিকা রাখে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চলতি বছরের ৯ এপ্রিল এই হত্যা মামলায় জড়িতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেন। ওই বিচারিক প্যানেলের প্রধান ছিলেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। ট্রাইব্যুনালের আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় এবার বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজস্ব এক্তিয়ার থেকে অপরাধে সম্পৃক্তদের বিরুদ্ধে এই চূড়ান্ত ব্যবস্থা নিল।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।