Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

‘আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন?’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

প্রতিবেদক
Methon Mankhin
অক্টোবর ১, ২০২৬ ৮:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ডিসেম্বরে কোনো অপশক্তি দেশে রাজনৈতিক অস্থিরতা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা ও রাজনৈতিক অস্থিরতা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।”

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁওয়ে আনসার বাহিনীর নতুন কার্যালয় নির্মাণের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাহিনীর নিজস্ব সদর দপ্তর প্রতিষ্ঠার জন্য ৩ দশমিক ৪৫ একর (প্রায় ১১ বিঘা) জমি বরাদ্দ দেওয়া হয়েছে।

খিলগাঁওয়ে বর্তমানে আনসারের স্থান সংকুলান হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, “আনসার-ভিডিপি সংখ্যার দিক থেকে দেশের সবচেয়ে বড় বাহিনী। বর্তমানে ২০ হাজার ব্যাটালিয়ন আনসার এবং ৬০ হাজার অঙ্গীভূত আনসারসহ নিয়মিত বাহিনীর সদস্য ৮০ হাজার। এছাড়া ৩৫ হাজার ভিডিপি দলনেতা ও তাদের অধীনে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত সদস্য রয়েছে।”

তিনি আরও জানান, রাজধানী বা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে দায়িত্বরত ব্যাটালিয়ন আনসার সদস্যদের আবাসন সংকট নিরসনে নতুন জায়গায় সেন্ট্রাল ডরমেটরি ও ব্যারাক নির্মাণ করা হবে।

সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বাহিনীর সুযোগ-সুবিধা বাড়াতে আন্তরিক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, “দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা এই বিষয়গুলোতে জোর দিয়েছি। আনসার বাহিনীর অনেক ঐতিহাসিক অর্জন রয়েছে, যা নিয়ে আমরা গর্ব করি। বাহিনীর সদস্যদের নানাবিধ দাবি-দাওয়া পর্যায়ক্রমে পূরণ করা হবে।”

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।