Touch Bangladesh
ঢাকাসোমবার , ৩ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

সাফল্যের পরও বলিউড ছাড়তে চেয়েছিলেন ইয়ামি গৌতম, বদলে দেয় ‘উরি’ ও ‘বালা’

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ৩, ২০২৬ ৭:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বলিউডে অভিষেকের পর প্রথম সিনেমা সফল হলেও দীর্ঘদিন কাঙ্ক্ষিত কাজের সুযোগ পাননি ভারতীয় অভিনেত্রী ইয়ামি গৌতম। একপর্যায়ে অভিনয় ছেড়ে নিজ রাজ্য হিমাচল প্রদেশে ফিরে যাওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন এই অভিনেত্রী।

২০১২ সালে আয়ুষ্মান খুরানার বিপরীতে ‘ভিকি ডোনর’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইয়ামির। সিনেমাটি ব্যবসাসফল হলেও ‘প্রথাগত নায়িকা’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেননি তিনি। ফলে দীর্ঘ সময় ধরে সীমিত ধরনের চরিত্রের প্রস্তাবই পেয়েছেন।

ইয়ামি জানান, ২০১৯ সালে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ মুক্তির আগেই তিনি বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। হিমাচল প্রদেশে পরিবারের কৃষিজমিতে ফিরে গিয়ে সম্পূর্ণ ভিন্ন জীবন শুরু করার পরিকল্পনাও করেছিলেন। এ সিদ্ধান্তে তার বাবা-মায়ের পূর্ণ সমর্থন ছিল।

অভিনেত্রী বলেন, “ইন্ডাস্ট্রি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভেবেছিলাম বাড়ি ফিরে যাব। আমাদের সেখানে চাষের জমি রয়েছে। সম্পূর্ণ অন্য রকম একটা জীবন শুরু করার কথা ভাবছিলাম। আমার বাবা-মা ভীষণ সমর্থন করেছিলেন। ওরা শুধু বলেছিলেন, ‘বাড়ি ফিরে এসো।’”

তবে অভিনয় ছাড়ার মানসিক প্রস্তুতি নেওয়ার পরই তার জীবনে আসে বড় পরিবর্তন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ এবং পরবর্তীতে ‘বালা’ সিনেমার সাফল্য তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। এরপর থেকে একের পর এক ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

বলিউডে কোনো পারিবারিক পরিচিতি ছাড়া ‘বহিরাগত’ হিসেবে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন ইয়ামি। তার মতে, তারকাসন্তানেরা একাধিকবার ব্যর্থ হলেও নতুন সুযোগ পান, কিন্তু ইন্ডাস্ট্রির বাইরের শিল্পীদের জন্য একটি ভালো সুযোগ পাওয়াও অনেক কঠিন।

তিনি বলেন, “কঠিন বিষয়টা শুধু বহিরাগত হওয়া নয়। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে হতো। মনে হতো, আমি হয়তো কোনো চরিত্রের জন্য প্রস্তুত, কিন্তু সেই সুযোগ বারবার এমন কাউকে দেওয়া হচ্ছে, যে আগে থেকেই এই ইন্ডাস্ট্রির অংশ। তখন ভাবতাম, আমাকেও যদি এত সুযোগ দেওয়া হতো, আমিও কি আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে পারতাম না? এতে হতাশা বাড়ত।”

তবে বর্তমানে বলিউডে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও মনে করেন ইয়ামি। তার ভাষায়, এখন দর্শক একজন শিল্পীর পারিবারিক পরিচয়ের চেয়ে অভিনয় দক্ষতা ও কাজের মানকেই বেশি গুরুত্ব দেন। এই পরিবর্তন ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশাব্যঞ্জক বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, দীর্ঘ সংগ্রামের পর বলিউডে নিজের শক্ত অবস্থান গড়ে তোলা ইয়ামি গৌতমকে আগামীতে পরিচালক বালাজি মোহনের নতুন সিনেমা ‘নয়ী নভেলী’-তে দেখা যাবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।