Touch Bangladesh
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

রাশিয়ার তেল কিনলে ভারত-চীনসহ ৫ দেশের ওপর ১০০% শুল্কের পথ সুগম

প্রতিবেদক
Touch Bangladesh News
আগস্ট ৮, ২০২৬ ৪:২০ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রাশিয়া থেকে জ্বালানি তেল ও অন্যান্য জ্বালানি পণ্য কেনার অভিযোগে ভারত ও চীনসহ অন্তত পাঁচটি দেশের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ সুগম হচ্ছে যুক্তরাষ্ট্রের। এ বিষয়ে একটি বিল মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে।

শুক্রবার মার্কিন সিনেটে ‘রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি ভোটে তোলা হয়। এতে ১০০ সদস্যের মধ্যে ৮৬ জন পক্ষে এবং ১১ জন বিপক্ষে ভোট দেন। বাকি তিনজন ভোট দেওয়া থেকে বিরত থাকেন।

বিলটি প্রণয়ন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সিনেটর লিন্ডসে ও. গ্রাহাম। গত ১১ জুলাই তিনি মারা যান।

বিলের মূল বক্তব্য হলো—ইউক্রেন যুদ্ধ চলাকালে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যেসব দেশ ব্যাপক মাত্রায় রাশিয়া থেকে তেল ও জ্বালানি পণ্য কিনে দেশটির যুদ্ধের অর্থায়নে সহায়তা করেছে, যুক্তরাষ্ট্র চাইলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সেসব দেশের ওপর ১০০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করতে পারবে।

সিনেটে পাস হওয়ার পর বিলটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে যাবে। আগামী ৩১ আগস্ট থেকে প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই অধিবেশনে বিলটি ভোটের জন্য উত্থাপন করা হবে।

প্রতিনিধি পরিষদেও বিলটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হলে তা প্রেসিডেন্টের অনুমোদনের জন্য পাঠানো হবে। প্রেসিডেন্ট স্বাক্ষর করলে বিলটি আইনে পরিণত হবে।

বিলটি আইনে পরিণত হলে ভারত ও চীনের পাশাপাশি আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়াও শুল্কের ঝুঁকিতে পড়তে পারে। কারণ, এসব দেশ জ্বালানি তেল ও গ্যাসের ক্ষেত্রে রাশিয়ার ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালেও তাদের সেই নির্ভরতা অব্যাহত ছিল।

বিশ্লেষকদের মতে, বিলটি আইনে পরিণত হলে রাশিয়ার জ্বালানি বাণিজ্যের ওপর চাপ বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত ও চীনের বাণিজ্যিক সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।