![]()
২০২৭ সালে বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি, দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সবার সঙ্গে আলোচনা করে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনের কারণে এ বছর বিশ্ব ইজতেমা হয়নি। তাবলিগ জামাতের দুই পক্ষের একটির (মাওলানা সাদপন্থী) সঙ্গে আজ আলোচনা হয়েছে। কিছুদিন আগে অপর পক্ষের (মাওলানা জোবায়েরপন্থী) সঙ্গেও কথা হয়।
তিনি বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে শান্তিশৃঙ্খলা বজায় রাখা। যাতে কোনো ধরনের সংঘর্ষ না হয়। এর আগে এ ধরনের ঘটনা ঘটেছে; হতাহতের ঘটনা ঘটেছে।
মন্ত্রী বলেন, জুবায়েরপন্থীদের দাবি, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব তারা করতে চান। আর সাদপন্থীদের দাবি, রমজানের আগে এবং দুই পর্বের পরে মধ্যবর্তী সময়ে এক পর্বে ইজতেমা করা। অথবা নভেম্বরের শেষ দিকে প্রস্তাবিত দুই পর্ব শুরুর আগেই সাদপন্থীরা ইজতেমা করতে চান।
