Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

১৬ ডিসেম্বর উদ্বোধন হবে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল চলতি বছরের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে টার্মিনাল ভবনের উদ্বোধন করা হলেও এটি কার্যকরভাবে চালুর জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়নি। সে সময় টার্মিনালে ইন্টারনেট সংযোগ ছিল না, প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করা হয়নি এবং পরিচালনার জন্য কোনো সুস্পষ্ট পরিকল্পনাও ছিল না।

তিনি আরও জানান, আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে প্রাথমিকভাবে একটি বা দুটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। পরে ধাপে ধাপে পূর্ণাঙ্গভাবে টার্মিনালটি চালু করা হবে।

রাজস্ব ভাগাভাগির বিষয়ে মন্ত্রী বলেন, পূর্বের চুক্তি অনুযায়ী টার্মিনাল থেকে প্রাপ্ত রাজস্বের ১৫ শতাংশ বাংলাদেশ এবং ৮৫ শতাংশ জাপানি কোম্পানির পাওয়ার কথা ছিল। তবে ধারাবাহিক আলোচনার মাধ্যমে বাংলাদেশের অংশ বাড়িয়ে ২৭ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, রাজস্বে বাংলাদেশের অংশ বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের ঋণ পরিশোধে ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের আর্থিক স্বার্থ আরও সুরক্ষিত হবে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।