Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলাদেশ সংবাদ
  6. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  7. নতুন কর্মের খোঁজে
  8. নিত্যদিনের জীবন
  9. বিশেষ সংবাদ সমূহ
  10. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  11. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  12. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  13. শিক্ষার আলোর প্রস্তাব
  14. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
  15. সাম্প্রতিক বিশ্ব
আলোচিত সপ্তাহের খবর

বঙ্গভবনে ফখরুল-ত্রিবেদী বৈঠক, নতুন করে জোর পেল ঢাকা-দিল্লির অংশীদারত্ব

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে সাক্ষাতের বিষয়টি জানায়।

সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার রাষ্ট্রপতিকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জনগণের সেবায় তার দায়িত্ব পালনে অব্যাহত সাফল্য কামনা করেন।

এ সময় বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আলোচনায় দুই দেশের অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন এবং জনগণের মধ্যে বিদ্যমান পারস্পরিক সম্পর্কের ওপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধনের বিষয়টি গুরুত্ব পায়।

রাষ্ট্রপতি ও ভারতীয় হাইকমিশনার উভয়েই দুই সার্বভৌম দেশের জনগণের পারস্পরিক কল্যাণ নিশ্চিত করতে দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী করার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।

সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।