Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের নিন্দা জামায়াতের

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

Loading

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে বলেন, চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি।

এডভোকেট জুবায়ের আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি। কোনো কারণ ছাড়াই অ্যাক্রেডিটেশন বাতিল করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের জন্য অত্যন্ত উদ্বেগজনক। একটি অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম ছাড়া রাষ্ট্রে জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়।

তিনি বলেন, কোনো সংবাদ বা প্রতিবেদনের সঙ্গে কর্তৃপক্ষের মতপার্থক্য থাকলে তার প্রতিকারের জন্য প্রচলিত আইন ও ন্যায়সংগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। কিন্তু প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করে কোনো গণমাধ্যমের অ্যাক্রেডিটেশন বাতিল করা হলে তা সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে ভীতি ও অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকার, নাগরিক স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পক্ষে। দেশে এমন কোনো পরিস্থিতির সৃষ্টি করা উচিত নয়, যাতে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধাগ্রস্ত বা আতঙ্কিত বোধ করেন।

তিনি আরও বলেন, জনগণের তথ্য জানার অধিকার এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চ্যানেল ওয়ানের অ্যাক্রেডিটেশন বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও আইনসম্মত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সমাধান করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।