Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

Loading

আন্তঃমন্ত্রণালয় সভার পর স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সাংবিধানিকভাবে কাজ করে নির্বাচন কমিশন (ইসি)।

মন্ত্রী আরও বলেন, অটোরিকশা বন্ধের পক্ষে নয় সরকার। তবে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে মিটিং শেষে তিনি এ কথা বলেন।

এসময় মানবতাবিরোধী অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে দেশের মানুষ সুবিচার পেয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় ব্যবস্থা নিয়েছে সরকার।

যানজট সমস্যা একদিনে সমাধান হবে না বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সমস্যা সমাধানে সমন্বয়ের কাজ শুরু হয়েছে। যানজট নিরসনে বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।