Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ১৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

১০ টাকার বনরুটি এখন ১৫ টাকা

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৫, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

Loading

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ধারাবাহিকতায় বেড়েছে বনরুটির দাম। বনরুটির খুচরা মূল্য ১০ টাকা থেকে বেড়ে হয়েছে ১৫ টাকা। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার বিভিন্ন চায়ের দোকান ও মুদির দোকানে সরেজমিন ঘুরে দেখা গেছে এমন চিত্র। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ ক্রেতারা।

শুধু রাজধানীতে নয়, দেশের অন্যান্য স্থানেও বেড়েছে বনরুটি ও কেকের দাম।

কারওয়ান বাজারে আলুর চপ খাচ্ছিলেন রিকশাচালক আমিন হোসেন। আগে তিনি বিকেলের নাশতায় বনরুটি খেতেন। কিন্তু একটি বনরুটি এখন ১৫ টাকা, যা তার জন্য কষ্টকর। এই প্রতিবেদককে তিনি বলেন, ‘বনরুটি আর খাওয়া হইব না। কলা দিয়া রুটি খাইতাম, ২০ টাকার মধ্যে সাইরা যাইতো। কলার দাম আগেই বাড়ছে। এহন রুটির দামও বাড়ল।’

দোকানদাররা জানিয়েছেন, দাম বাড়ায় বনরুটির বিক্রি কমেছে। কোনো কোনো দোকানে এর বিক্রি অর্ধেকে নেমে আসার উপক্রম হয়েছে।

বেকারি মালিকরা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় খরচ বেড়েছে।

বনরুটি তৈরির অন্যতম উপাদান আটা, চিনি ও তেলের দাম বেড়েছে। গম আমদানির খরচ বাড়ার কারণকেও দায়ী করছেন অনেকে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।