Touch Bangladesh
ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

বাংলাদেশ-ইইউ বাণিজ্যে নতুন গতি

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ১৬, ২০২৬ ১:৩০ অপরাহ্ণ
Link Copied!

Loading

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণে গুরুত্ব

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণ এবং বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা, জাতীয় সংসদের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকারিতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ, শ্রম আইন এবং ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাতে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের উপপ্রধান বাইবা জারিনা এবং বাণিজ্য উপদেষ্টা আবু সাইদ বেলাল উপস্থিত ছিলেন।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।