Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

যুক্তরাষ্ট্র থেকে আরও ১১টি বোয়িং বিমান কিনছে বাংলাদেশ

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

যুক্তরাষ্ট্রের বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে বুধবার নিউইয়র্ক সময় বিকেল ৪টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১৫ মিনিট) এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের উপস্থিতিতে চুক্তিতে স্বাক্ষর করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। চুক্তি স্বাক্ষরের পর বোয়িং-এর গ্লোবাল প্রেসিডেন্ট ড. ব্রেন্ডন নেলসন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঢাকার সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বহর সম্প্রসারণের নতুন ধাপ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে এই পদক্ষেপকে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। বহরের পরিধি বাড়াতে মার্কিন উড়োজাহাজ নির্মাতাসংস্থা বোয়িং এবং ইউরোপের বিমান নির্মাতা জায়ান্ট এয়ারবাসের মধ্যে প্রতিযোগিতা চলাকালেই এই চুক্তি চূড়ান্ত হতে যাচ্ছে।

এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের সঙ্গে ৩.৭ বিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি সই করেছিল বিমান বাংলাদেশ। সেই চুক্তিতে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ এবং চারটি ৭৩৭-৮ মডেলের মোট ১৪টি উড়োজাহাজ অন্তর্ভুক্ত ছিল।

নতুন করে অতিরিক্ত ১১টি বিমান যুক্ত হওয়ায় বোয়িং থেকে বিমানের মোট উড়োজাহাজ ক্রয়ের পরিকল্পনা এখন ২৫টিতে গিয়ে পৌঁছাল।

তবে নতুন চুক্তির আওতায় নেওয়া অতিরিক্ত ১১টি বিমানের নির্দিষ্ট মডেল, মোট মূল্য, অর্থায়নের কৌশল কিংবা উড়োজাহাজগুলো কবে নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।