Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট লাগাতে ৬ নির্দেশনা, সময় বাড়ল

প্রতিবেদক
Methon Mankhin
নভেম্বর ১২, ২০২৬ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম ও শর্ত দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নম্বরপ্লেটের আকার, রং, উপকরণ ও লেখার ধরনসহ বেশ কয়েকটি নির্দেশনা অনুসরণ করতে হবে মালিকদের। এ জন্য নম্বরপ্লেট সংযোজনের সময়সীমাও বাড়ানো হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ নির্দেশনা বাস্তবায়নে মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

নম্বরপ্লেট তৈরিতে যেসব নিয়ম মানতে হবে:

১. স্কুটারের নম্বরপ্লেট: দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে।

২. অন্যান্য মোটরসাইকেল: নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার রাখতে হবে।

৩. অক্ষর ও সংখ্যার উচ্চতা: বাংলা অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

৪. নির্মাণসামগ্রী: নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

৫. রং: নম্বরপ্লেটের পটভূমি সাদা এবং বাংলা অক্ষর ও সংখ্যা কালো রঙের হতে হবে।

৬. অতিরিক্ত নকশা নিষিদ্ধ: নম্বরপ্লেটে কোনো ধরনের অতিরিক্ত নকশা বা শোভাবর্ধক উপাদান ব্যবহার করা যাবে না।

এ ছাড়া স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর আনুভূমিকভাবে এক লাইনে লিখতে হবে। উদাহরণ হিসেবে বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রো-ল-০০-০০০০ ধরনের নম্বর লেখার কথা উল্লেখ করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর আগের সময়সীমা ছিল ১৫ নভেম্বর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে বিআরটিএর দেওয়া নির্দেশনা অনুসরণ করে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোটরসাইকেল মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

তথ্যসূত্র: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।