Touch Bangladesh
ঢাকাবুধবার , ২৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

পাকিস্তানে বাংলাদেশ-শ্রীলঙ্কাকে নিয়ে অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজ

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

Loading

নারী ক্রিকেটে বাংলাদেশ ও পাকিস্তানের লড়াইয়ে বরাবরই থাকে বাড়তি উত্তেজনা। এবার সেই প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে যুক্ত হচ্ছে শ্রীলঙ্কা। বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ নারী দলকে নিয়ে মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২ থেকে ১৬ অক্টোবর পাকিস্তানের ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি।

ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল লিগ পর্বে একে অপরের বিপক্ষে তিনটি করে ম্যাচ খেলবে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

সিরিজে অংশ নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ২৯ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে। একই দিন থেকে ১ অক্টোবর পর্যন্ত ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে তিন দলই অনুশীলন করবে।

আসন্ন অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ ও আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ আয়োজন করা হচ্ছে। সিরিজের প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টায়।

বাংলাদেশের ম্যাচের সূচি
২ অক্টোবর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

৫ অক্টোবর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

৬ অক্টোবর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

৮ অক্টোবর
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বনাম শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯

১১ অক্টোবর
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

১৪ অক্টোবর
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ বনাম বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

ফাইনাল
১৬ অক্টোবর

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।