Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

আর্জেন্টিনায় ৭৩ বছরের নিষেধাজ্ঞায় সাবেক মেসি সতীর্থ মাউরো ইকার্দি

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার ফুটবলার মাউরো ইকার্দির। মাঠ ও মাঠের বাইরের নানা কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন আলোচনায় থাকা এই ফরোয়ার্ড এবার বড় ধরনের শাস্তির মুখে পড়েছেন। সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওকে কেন্দ্র করে তার ওপর গাড়ি চালনায় ৭৩ বছরের দীর্ঘ নিষেধাজ্ঞা জারি করেছে আর্জেন্টিনার পরিবহন মন্ত্রণালয়।

সম্প্রতি ইকার্দি তার সঙ্গী, মডেল ইউজেনিয়া সুয়ারেজকে নিয়ে গাড়িতে করে ঘুরে বেড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গাড়ি চলাকালীন ইউজেনিয়া সিটবেল্ট খুলে শরীরের সিংহভাগ অংশ জানালার বাইরে বের করে রেখেছেন। আর ইকার্দি সে অবস্থাতেই গাড়ি চালিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে আসার পরই কড়া অবস্থান নেয় আর্জেন্টিনার পরিবহন মন্ত্রণালয়। তদন্তে কর্তৃপক্ষ জানতে পারে, ইকার্দি একটি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন।

ঘটনার পর নিজেদের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মন্ত্রণালয় জানায়, ২০৯৯ সাল পর্যন্ত ইকার্দিকে গাড়ি চালানো থেকে নিষিদ্ধ করা হয়েছে। পোস্টে লেখা হয়, “ইকার্দি মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। ভিডিওতে দেখা যায়, ইউজেনিয়া সিটবেল্ট খুলে শরীরের বেশিরভাগ অংশ জানালার বাইরে বের করে রাখা অবস্থাতেও তিনি গাড়ি চালাচ্ছিলেন।”

পরিবহন মন্ত্রণালয় আরও উল্লেখ করে, “ভিডিওটি প্রকাশের পর নিশ্চিত হওয়া গেছে যে ইকার্দির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তাই তাকে প্রাথমিক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নতুন লাইসেন্স পেতে হলে তিনি আদৌ গাড়ি চালানোর উপযুক্ত কি না, তা যাচাই করা হবে। সড়ক নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হবে না।”

এই নিষেধাজ্ঞার ফলে নীতিগতভাবে প্রায় ১০৫ বছর বয়স না হওয়া পর্যন্ত আর্জেন্টিনায় ইকার্দির গাড়ি চালানোর সুযোগ নেই। তবে পুনরায় মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তিনি নতুন লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

এদিকে মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কঠোর জবাব দিয়েছেন সাবেক এই মেসি সতীর্থ। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি দাবি করেন, তার কাছে ২০২৯ সাল পর্যন্ত মেয়াদ থাকা বৈধ ইতালীয় লাইসেন্স রয়েছে।

মন্ত্রণালয়ের সমালোচনা করে ইকার্দি লেখেন, “আমার ইতালীয় লাইসেন্স ২০২৯ সাল পর্যন্ত বৈধ, সেটা তারা কীভাবে বাতিল করে? পরিবহন মন্ত্রণালয় শুধু আলোচনায় আসতেই আমার নাম ব্যবহার করছে, যা খুবই অদ্ভুত।”

তিনি আরও লেখেন, “সামাজিক মাধ্যমে পোস্ট করে সময় নষ্ট না করে সরকারের উচিত দেশের রাস্তাঘাটের হাল ফেরানো, যাতে যানজট কমে। ইউরোপীয় লাইসেন্সে রূপান্তরের সময় আর্জেন্টাইন লাইসেন্স আগেই জমা দিতে হয়। সুতরাং কীসের ওপর তারা এই নিষেধাজ্ঞা দিচ্ছে? পুরোটাই সস্তা গুঞ্জন তৈরির চেষ্টা।”

বর্তমানে ফ্রি এজেন্ট হিসেবে থাকা ৩২ বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি নানা ব্যক্তিগত ও আইনি ঝামেলায় জর্জরিত। সাবেক স্ত্রী ও এজেন্ট ওয়ান্দা নারার সঙ্গে বিবাহবিচ্ছেদ, সন্তানদের অভিভাবকত্ব এবং ইস্তাম্বুলের সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে তাকে নিয়মিত আইনি লড়াই চালাতে হচ্ছে।

গত মৌসুমে তুর্কি ক্লাব গালাতাসারাইয়ের হয়ে ৪৭ ম্যাচে ১৬ গোল করে দলকে টানা চতুর্থবারের মতো লিগ শিরোপা জেতালেও, চুক্তি শেষে গ্রীষ্মে ক্লাব ছাড়েন তিনি। এরপর গ্রিক ক্লাব অলিম্পিয়াকোস বা ইংলিশ ক্লাব টটেনহ্যামের সঙ্গে তার চুক্তির গুঞ্জন উঠলেও অতিরিক্ত পারিশ্রমিকের কারণে শেষ পর্যন্ত তা আলো দেখেনি। তবে ইতালীয় ক্লাব লাজিওর সঙ্গে তার আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।