Touch Bangladesh
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

কার সঙ্গে নতুন জুটি বাঁধছেন মধুমিতা সরকার?

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৭:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

টালিউড অভিনেত্রী মধুমিতা সরকার ছোটপর্দা থেকে দূরে থাকলেও ওটিটি প্ল্যাটফর্ম ও চলচ্চিত্রে তার ব্যস্ততা কমেনি। সম্প্রতি অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় গুঞ্জন উঠেছিল—পর্দায় ফের মিলছে এই আলোচিত জুটি। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে জানা গেছে, যশ নয়, এবার অভিনেতা অর্জুন চক্রবর্তীর সঙ্গে নতুন জুটি বাঁধছেন মধুমিতা।

একটি পারিবারিক প্রেক্ষাপটের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত এই নতুন ওয়েব সিরিজটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এ মুক্তির কথা রয়েছে। ইতোমধ্যেই কলকাতার বিভিন্ন লোকেশনে সিরিজটির শুটিংয়ের বড় একটি অংশ সম্পন্ন হয়েছে। তবে এই নতুন জুটি বা কাজ সম্পর্কে প্রযোজনা সংস্থা কিংবা শিল্পী—কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

এর আগে ওটিটি প্ল্যাটফর্মে বিক্রম চট্টোপাধ্যায়ের সাথে মধুমিতার রসায়ন দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হয়েছিল। তবে অর্জুন চক্রবর্তীর বিপরীতে এটিই হতে যাচ্ছে তার প্রথম কাজ।

টেলিভিশনে মধুমিতাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকে। এর পরপরই ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি বেশ কয়েকটি ওটিটি ও চলচ্চিত্র প্রকল্পে কাজ করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রেও অভিষেক হতে যাচ্ছে এই অভিনেত্রীর; খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগের সিনেমা ‘অটোবি’।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।