Touch Bangladesh
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ধর্ষণ মামলা: বিচারের মুখোমুখি আশরাফ হাকিমি!

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ফ্রান্সের সর্বোচ্চ আদালত থেকে হতাশাজনক সিদ্ধান্ত আসায় ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে মরক্কো ও প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। মামলা খারিজ চেয়ে করা তার শেষ আপিলটিও খারিজ করে দিয়েছেন বিচারক।

ক্রীড়াবিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের সর্বোচ্চ আইনি সংস্থা ‘কোর্ট অব ক্যাসেশন’ ২৭ বছর বয়সী এই ফুটবলারের আপিল আবেদন বাতিল করেছে।

এর ফলে আইনি উপায়ে মামলাটি বন্ধের যে শেষ পথ উন্মুক্ত ছিল, তাও বন্ধ হয়ে গেল হাকিমির জন্য।

প্যারিসের পশ্চিমাঞ্চলের ও-দে-সেন বিভাগের একটি অপরাধবিষয়ক আদালতে হাকিমির বিচার কাজ পরিচালিত হবে। বিচার শুরু হওয়ার নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারিত না হলেও ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই তা হতে পারে।

ঘটনার পটভূমি

মামলাটি শুরু হয় ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি। অভিযোগকারী তরুণীর দেওয়া তথ্য মতে, ইনস্টাগ্রামে পরিচয়ের সুবাদে সেদিন তিনি প্যারিসের বুলোন-বিলঁকুরে অবস্থিত হাকিমির নিজ বাসভবনে যান। সেখানে পৌঁছানোর পর হাকিমি তার ওপর যৌন নির্যাতন চালান বলে পরবর্তীতে তিনি অভিযোগ উত্থাপন করেন। ঘটনার পাঁচ দিনের মাথায় পুলিশ হাকিমির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনে।

শুরু থেকেই সব ধরনের অভিযোগ অস্বীকার করে আসছেন মরক্কোর এই ডিফেন্ডার। হাকিমির আইনজীবী দলের দাবি, তিনি ষড়যন্ত্রের শিকার।

মামলাটির প্রাথমিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাকিমির আইনজীবীরা নিম্ন আদালতে এটি খারিজের আবেদন করেছিলেন। তবে গত বছরের ১৯ জুন ভার্সাইয়ের একটি আপিল আদালত সেই আবেদন নাকচ করে দেন। এরপরই হাকিমি বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালত ‘কোর্ট অব ক্যাসেশন’-এর দ্বারস্থ হন, যা চূড়ান্তভাবে আজ খারিজ হয়ে গেল।

পিএসজির গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের ওপর এমন সিদ্ধান্ত তার ফুটবল ক্যারিয়ার এবং ক্লাব—উভয়ের জন্যই বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।