Touch Bangladesh
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

পাঁচ গোলের রোমাঞ্চে ইংল্যান্ডকে হারালো বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও অসাধারণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল স্পেন। রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে নেশনস লিগে জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে স্প্যানিশদের টানা অপরাজিত থাকার রেকর্ড গিয়ে পৌঁছাল ৩৯ ম্যাচে।

শনিবার রাতের এই ম্যাচে শুরুতেই এগিয়ে যায় স্পেন। দ্বিতীয় মিনিটে ইংলিশ ডিফেন্ডার মার্ক গেহির ভুল ব্যাকপাসের সুযোগ নিয়ে দুর্দান্ত এক বাঁ-পায়ের শটে লক্ষ্যভেদ করেন লামিন ইয়ামাল। শুরুতে ধাক্কা খাওয়া স্বাগতিকরা ঘুরে দাঁড়ায় প্রথমার্ধের শেষভাগে। ৩৬ মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে সমতা ফেরান অ্যান্টনি গর্ডন। ঠিক চার মিনিট পর নিকো ও’রাইলির ক্রসে হ্যারি কেইনের হেডে এগিয়ে থেকে বিরতিতে যায় থমাস টুখেলের শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সহজতম সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। ভিএআরের সাহায্যে পাওয়া পেনাল্টি থেকে শট নিতে গিয়ে পা পিছলে যান কেইন, তার শট গিয়ে লাগে ক্রসবারে। কেইনের এই পেনাল্টি মিসের খেসারত ইংল্যান্ডকে দিতে হয়েছে কড়ায়-গণ্ডায়।

কেইন সুযোগ মিস করার পরপরই দুই বদলি খেলোয়াড়কে মাঠে নামান স্প্যানিশ কোচ দে লা ফুয়েন্তে। কোচের ট্রাম্পকার্ড হয়ে ওঠা অ্যালেক্স বায়েনা ৬০ মিনিটে দানি ওলমোর পাস থেকে স্পেনকে সমতায় ফেরান। এর কিছুক্ষণ পর উল্টো বায়েনাই সহায়কের ভূমিকায় অবতীর্ণ হন; তার দারুণ এক বাড়ানো বলে গোলরক্ষকের ওপর দিয়ে ঠাণ্ডা মাথায় চিপ করে স্পেনের জয় নিশ্চিত করেন মিকেল ওয়েরজাবাল।

ম্যাচ শেষে স্পেনের কোচ দে লা ফুয়েন্তে জানান, ম্যাচজুড়ে তাদের নিয়ন্ত্রণ ছিল বলেই এই জয় সম্ভব হয়েছে। অন্যদিকে পুরো ৯০ মিনিট একই ছন্দে খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক কেইন।

নেশনস লিগের ‘এ৩’ গ্রুপে নিজেদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার ঘরের মাঠে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। একই দিনে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।