Touch Bangladesh
ঢাকামঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

ব্র্যাকে চাকরির সুযোগ, নিয়োগ দেবে এরিয়া অ্যাম্বাসেডর

প্রতিবেদক
Touch Bangladesh News
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

আবেদনের শেষ সময় ২ অক্টোবর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। প্রতিষ্ঠানটির ‘ব্র্যাক-অতিথি’ প্রজেক্টে ‘এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি প্রার্থীরা আগামী ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: এরিয়া অ্যাম্বাসেডর (প্রজেক্ট স্টাফ)
প্রতিষ্ঠান: ব্র্যাক
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ব্র্যাকের ফিল্ড অফিস—রাজশাহী, সিলেট, মধুপুর, বরিশাল ও যশোর; প্রয়োজনে বাংলাদেশের যেকোনো স্থানে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ট্যুরিজম, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যানথ্রোপলজি বিষয়ে স্নাতকদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা ও দক্ষতা: অপারেশনস ম্যানেজমেন্টে ০-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্যুরিজম বা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি লজিস্টিকস ম্যানেজমেন্ট ও অপারেশনাল প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান, টেকসই পর্যটন ও চুক্তি পর্যালোচনার ধারণা এবং এসওপি তৈরি ও বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে।

প্রধান দায়িত্ব:

  • এরিয়া ম্যানেজারের পরামর্শ অনুযায়ী মাঠপর্যায়ের ট্রিপ পরিচালনা করা।

  • যাতায়াত, আবাসন, খাবার, স্থানীয় গাইড ও কমিউনিটির মধ্যে সমন্বয় করা।

  • অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদি ও কার্যকর সম্পর্ক গড়ে তোলা।

  • নতুন গন্তব্য, স্থানীয় সংস্কৃতি ও পর্যটনের সম্ভাবনা চিহ্নিত করতে ফিল্ড ভিজিট করা।

  • অতিথিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখা এবং ভ্রমণ-সংক্রান্ত খরচের হিসাব ও বিল সংগ্রহ করা।

  • কর্মক্ষেত্রে সেফগার্ডিং নীতি যথাযথভাবে অনুসরণ করা।

সুযোগ-সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবনবিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া: শুধু বাংলাদেশি প্রার্থীরা ব্র্যাকের ক্যারিয়ার পেজের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আবেদন ফি নেবে না ব্র্যাক।

আবেদনের শেষ তারিখ: ২ অক্টোবর ২০২৬।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।