Touch Bangladesh
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থ-বাণিজ্যের সমাধানের খোঁজে
  2. উন্নয়নের ছোঁয়ায় বিজ্ঞান তথ্য ও প্রযুক্তি
  3. খেলাধুলার আনন্দ
  4. ছবি কথা বলে
  5. টাচ বাংলা মুহুর্ত
  6. টাচ বাংলাদেশ সংবাদ
  7. ধর্মের স্বাধীনতার আওয়াজ
  8. নতুন কর্মের খোঁজে
  9. নিত্যদিনের জীবন
  10. বিশেষ সংবাদ সমূহ
  11. রাষ্ট্রের কল্যাণে সম্পাদকীয়
  12. রাষ্ট্রের কাছে প্রশ্ন
  13. রেমিট্যান্সযোদ্ধার চেতনা
  14. শিক্ষার আলোর প্রস্তাব
  15. শিল্প-সাহিত্য, ইতিহাস-ঐতিহ্য ও বিনোদনের ঠিকানা
আলোচিত সপ্তাহের খবর

টাইমস হায়ার র‍্যাঙ্কিং: বিশ্বের সেরা ১০ বিশ্ববিদ্যালয় | অক্সফোর্ড শীর্ষে

প্রতিবেদক
Methon Mankhin
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

Loading

টাইমস হায়ার র‍্যাঙ্কিং: টানা ১১তম বার শীর্ষে অক্সফোর্ড, সেরা ১০-এ দাপট যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের

যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ (টিএইচই)-এর প্রকাশিত ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে টানা ১১তমবারের মতো বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের স্থান ধরে রেখেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত এই তালিকায় বরাবরের মতোই দাপট দেখিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো। ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের তথ্যাদি পর্যালোচনা করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

শিক্ষা ও গবেষণার মান, গবেষণার প্রভাব (সাইটেশন), শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষকের উপস্থিতিসহ একাধিক সূচকের ওপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়।

শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়

অবস্থান বিশ্ববিদ্যালয়ের নাম দেশ ওভারঅল স্কোর
১ ইউনিভার্সিটি অব অক্সফোর্ড যুক্তরাজ্য ৯৭.৯
২ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) যুক্তরাষ্ট্র ৯৭.৮
৩ (যৌথ) প্রিন্সটন ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ৯৭.০
৩ (যৌথ) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ৯৭.০
৫ ইউনিভার্সিটি অব কেমব্রিজ যুক্তরাজ্য ৯৬.৯
৬ হার্ভার্ড ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ৯৬.৭
৭ ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি (ক্যালটেক) যুক্তরাষ্ট্র ৯৬.৫
৮ ইম্পেরিয়াল কলেজ লন্ডন যুক্তরাজ্য ৯৫.২
৯ (যৌথ) ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে যুক্তরাষ্ট্র ৯৪.৩
৯ (যৌথ) ইয়েল ইউনিভার্সিটি যুক্তরাষ্ট্র ৯৪.৩

শীর্ষ ১০-এ নেই এশিয়া, এগোচ্ছে চীন

এবারের র‍্যাঙ্কিংয়ে সেরা ১০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় এশিয়ার কোনো প্রতিষ্ঠান জায়গা করে নিতে পারেনি। তবে এশীয় অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে চীনের সিংহুয়া ইউনিভার্সিটি। গত বছরের তুলনায় এক ধাপ এগিয়ে ১১তম স্থানে উঠে এসেছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সুইজারল্যান্ডের খ্যাতনামা ‘ইটিএইচ জুরিখ’ বিশ্ববিদ্যালয়কেও পেছনে ফেলেছে সিংহুয়া।

error: লেখাগুলো টাচ বাংলাদেশ - স্পর্শে বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।